Truth News
Oct 30, 2026বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের ১৬-১৭ দিনের মাথায় ১৭ বছর বয়সী এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার স্বামীর সৎভাই ও এক আত্মীয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চাইতে গিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের বিরুদ্ধে মামলা না নেওয়া এবং উল্টো ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে। তবে ওসির দাবি, ভুক্তভোগী ও তার স্বজনরা লিখিত অভিযোগ না দিয়েই থানা থেকে চলে যান।